1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

আধিপত্য বিস্তার নিয়ে জাজিরায় আবার সংঘর্ষ

মোঃ শহিদুল আরিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সজীব মুন্সী (২৫) গুরুতর আহত হয়েছে।  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

দীর্ঘদিন যাবত বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও আওয়ামী লীগ নেতা জলিল মাদবরের সাথে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এসময় বেশকিছু শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় একটি বোমা কুদ্দুস বেপারীর সমর্থক মিয়া চান মুন্সীকান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সীর ছেলে সজীব মুন্সীর (২৫) শরীরে সরাসরি এসে বিস্ফোরিত হয়।
এতে সজীব মুন্সীর পেটের ভেতরের নাড়িভুড়ি বের হয়ে আসে। তাৎক্ষণিকভাবে তাকে জাজিরা হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে এই এলাকায় সংঘর্ষের ঘটনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com