1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

আমতলীতে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

মোঃ আবদুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে পরকীয়ার অভিযোগে স্বামীর লাঠির আঘাতে তিন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনিরুল ইসলামকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে  উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার মনিরুল (২২) আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন  খাঁনের  ছেলে এবং নিহত তিন্নি একই উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের  নিজাম হাওলাদারের মেয়ে।আমতলী থানা সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাগের মাথায় স্বামী মনিরুল লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী এবং শাশুড়ি। কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করলে স্বামী  মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মনিরুলকে আটক করে।মনিরুল ইসলামের চাচাত ভাই নুর আলম বলেন, তিন্নি ও মনিরুলের আট মাস আগে বিয়ে হয়। বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়ে তিন্নি। ঘটনাটি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের জন্য দুপক্ষের মধ্যে পারিবারিকভাবে আলোচনা হয়। পরকীয়া প্রেমিকের সঙ্গে তিন্নি আর যোগাযোগ না রাখার কথা দিলে বিষয়টির সমাধান হয়ে যায়।তিনি বলেন, কিন্তু এরপরও মঙ্গলবার রাতে  তিন্নি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় মনিরুলের কাছে ধরা পড়েন। এ সময় মনিরুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করে। এতে তিন্নি অচেতন হয়ে পড়েন। পরে তিন্নিকে অচেতন অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম  বলেন, অভিযুক্ত মনিরুলকে গ্রেফতার  করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com