1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

আলফাডাঙ্গায় বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে পুলিশের প্রশাসন

বুখারী মল্রিক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে ৫র্থ দিনের বাজার মনিটরিংয়ে  নেমেছেন আলফাডাঙ্গা থানা পুলিশ।  শনিবার (১৬ মার্চ) বিকেলে   আলফাডাঙ্গা পৌরবাজারে মুদি দোকান মনিটরিং করেন। এ সময় থানার ওসি মো. সেলিম রেজা, ওসি তদন্ত শামিনুল হক ও এসআই বিনয় বাড়ইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে  বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন।প্রায় ঘন্টা ব্যাপী  বাজারে কয়েকটি দোকান  ঘুরে মনিটরিং করেন।
 থানা ওসি মো. সেলিম রেজা  বলেন,কয়েকটি দোকান ঘুরে পন্যের দাম এবং মহাজনের মেমো দেখে মোবাইল ফোনে যাচাই করা হয়েছে,ব্যবধান ধরা পড়েছে।ডালের দাম,তেলের দাম, এবং বিভিন্ন পন্যের পার্থক্য দেখা গেছে।ব্যবসা মানে লাভ লস কিন্তু দোকানদার মালের দাম কমলে কম দামে বিক্রি করে না।তাই একই বাজারে বিভিন্ন দোকানে দামের পার্থক্য দেখা যায়।প্রতি সব দোকানদারকপ একই দামে বিক্রি করতে বলা হয়েছে। প্রকাশ্যে পন্যের মূল্য তালিকা দৃশ্যমান স্হানে টানাতে ও প্রতিদিন পন্যের দাম লিখার নির্দেশনা দিয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন। ক্রেতাদের উদ্দেশ্য বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর  প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত জানাতে তিনি সকলকে বলেন।অনিয়ম করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হইবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com