1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ইরানের পূর্বাঞ্চলীয় শহর পাভেহতে ইসলামিক বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা বাড়ির ভেতর ঢুকে তাদের গুলি করে।

ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (৩০ জুন) জানিয়েছে, পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া। বিপ্লবী গার্ডের সদস্যদের কারা গুলি করে হত্যা করল সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইরান সাধারণত এসব গুপ্ত হামলার জন্য কুর্দিদের দায়ী করে থাকে।

ইরান ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে বাস করে কুর্দিরা। তারা ওই অঞ্চলে মূলত আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচেনা করে ইরান। দেশটি অভিযোগ করে থাকে কুর্দিদের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।

ইরানি সরকারি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাপুরোষিত ও সন্ত্রাসী হামলায় বিপ্লবী গার্ডের দুই সেনা নিহত হয়েছেন। এরসঙ্গে দুজন আহত হয়েছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com