1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোঃআরমান মাল্টিমিডিয়া রিপোর্টার, গাজীপুর সদর, গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মোঃ আরমান: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায়  অকৃতকার্য  হওয়ায়  গাজীপুর জেলার সদর উপজেলায় ফারজানা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বানিয়ারচালা গ্রামে। নিহত ফারজানা ও-ই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। সে শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহতের বাবা সুরুজ মিয়া জানায়, রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর নিজের পরীক্ষার ফলাফল অকৃতকার্য দেখে গলায় ফাঁস দেয়।পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা বলেন, দুপুর পৌনে একটার দিকে ফারজানা নামে একজনকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই আব্দুর কুদ্দুস দৈনিক দেশ বুলেটিনকে বলেন, পরিক্ষায় অকৃতকার্য হওয়ার কারনে ফারজানা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এমন সংবাদ পেয়ে বিকেলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com