1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজারে প্রতিষ্ঠিত হলিচাইল্ড কিন্ডারগার্টেনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.রঞ্জু মিয়া।বিদ্যালয়ের সপ্তম শ্রেণি শিক্ষার্থী তাবাসসুম জান্নাত সাইয়ারার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক সুশান্ত কুমার সরকার,পরিচালক ইলিয়াছ কাঞ্চন সুজন,প্রধান শিক্ষক মাহাবুব আলম, অধ্যাপক সুশান্ত কুমার সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক ভূঁইয়া।উল্লেখ্য,বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। গত বছর ওই বিদ্যালয় থেকে ৪১ জন এসএসসি পরীক্ষা অংশ নিয়ে ২০ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর ২৪ জন পরীক্ষায় অংশ নেবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com