1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধু মহলের ৪র্থ বারের পূর্ণ মিলন মেলা

মোহাম্মদ আহসান
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬৯৬ বার পড়া হয়েছে
রক্তের সম্পর্ক না থাকলেও আছে আত্মার সম্পর্ক। এরা শুধু বন্ধু নয়, এরা একে অন্যের ভাই। গরীব, ধনী কিংবা পেশার বালাই নেই, মন শুধু খোজে আমরা আমাদের আমরা বন্ধুত্বের। এ মতাদর্শে জীবন থেকে গত হওয়া ২৪ বছর পূর্বে ফিরে যেতে পটুয়াখালীর বৃহত্তর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধু মহল ৪র্থ বারের মতো সাগর কন্যা কুয়াকাটায় ২ দিন ব্যাপী আয়োজিত পূর্ণ মিলন মেলায় অংশগ্রহণ করতে ছুটে এসেছেন।
বন্ধুদের এ মহা মিলন মেলার যাত্রা শুরু হয়েছে ২০২১ সালে। বিভিন্ন শ্রম ও পেশায় জড়িত শত ব্যস্ততার মাঝে ভালোবাসার টানে বন্ধুরা ছুটে এসেছেন পূর্ণ মিলনী অনুষ্ঠানে। শুক্র ও শনিবার জমকালো আয়োজন ও আনন্দ উল্লাসে মাতিয়ে রেখেছিলেন সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। শতাধিক কন্ঠের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছে একটি গান বন্ধু, বন্ধু আমার। বয়সের কথা ভুলে নাচ, গান ও বিনোদন উপভোগ করতে মেতে ছিলেন এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সকল বন্ধুরা। বন্ধুরা মিলেই করছেন রান্না, ফুটবল খেলা আর লাকী কুপনের মধ্যে দিয়ে পূর্ণ মিলনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।
লাকী কুপনে ১ম পুরস্কার বিজয়ী হলেন, গণমাধ্যম কর্মী শিশির হাওলাদার, নিউজ টুয়েন্টি ওয়ান। ২য় পুরস্কার বিজয়ী হলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা মিন্টু। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের ৪র্থ বারের পূর্ণ মিলনীর আয়োজক হিসেবে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করেছেন মাসুদ রানা মিন্টু, আল-মামুন, শাহরিয়ার কামরুল, রবি পলাশ, মুরাদ প্যাদা সহ অসংখ্য বন্ধুরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com