1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে হাবিবুন নাহার

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে
বন পরিবেশ ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহার বলেছেন, এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে।
হাবিবুন নাহার বলেন, আমাদের এই অঞ্চল যত উন্নয়ন হয়েছে সব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষের নৈতিক দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার সুন্দরবন ইউনিয়ন বাঁশতলা বাজার চত্বরে নৌকার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি নওশের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায়
অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য খাঁন আহাদুজ্জামান খান এছাড়া আরো উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউনুস খান। সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বাইজিদ শেখ ও ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার।সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। সে বিচার বিবেচনা করে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মত বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন। আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে বিভিন্ন কারণে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে। অতীত ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত নেীকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহবান জানান তিনি।
পথসভা শুরুর আগে থেকে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে সভাস্থলে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতে রুপ নেয় জনশ্রোতে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com