1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

কক্সবাজারের টেকনাফ থানাধীন ফুলের ডেইল এলাকা থেকে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ’কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, টেকনাফ থানার মামলা নং-৫২, ১৯/০২/২০২০, জিআর নং-১৬২/২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৬/৪১, পি নং-৬৪৬৫৮/২২ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন ফুলের ডেইল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জানুয়ারী ২০২৪ তারিখ অনুমান ২১.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ (১৯), পিতা-শামসুল আলম প্রকাশ বাবুল, সাং-ফুলের ডেইল, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com