1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কক্সবাজার টেকনাফের হ্নীলাতে ৫ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক ব্যবসায়ী ইউসুফ গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গিখালী গাজীপাড়া সাকিনের আসামী ইউসুফের বসত বাড়ীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করাকালে মাদক ব্যবসায়ী দৌঁড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এস.আই(নিঃ)/মোঃ রুবেল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ ইউসুফ (৫০) কে আটক করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান,হ্নীলা ইউনিয়নে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর রান্না ঘরের মেঝ হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১ জানুয়ারি ২০২৪ ইং রাত ২২.৫০ ঘটিকার সময় জব্দ করা হয়।

উদ্ধারকৃত ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী হৃীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া, ৭নং ওয়ার্ডের মৃত হাচু মিয়া, মাতা-মৃত খুইল্যা বিবির ছেলে মোঃ ইউসুফ (৫০) কে আটক করা হয়। এ সংক্রান্তে উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com