সুন্দর দুনিয়ায় নজরে আসে হাজার হাজার নাজ-নেয়ামত,
কতক হালাল,কতক হারাম, কতক খতরনাক!যেন কিয়ামত।।
মশা এতো ক্ষুদ্র প্রাণী, কম নহে সে খতরনাক!
শিয়াল, কুকুর, শাপ-বিচ্ছু, সিংহের সাথে আছে বাঘ।।
মানুষও কম যায় না! আত্মীয়-অনাত্মীয় সহজ সরল পায় যদি,
মহা খতরনাক সাজে কেড়ে নেয়-তার চলার গতি।।
সরকারি কর্মকর্তা, একবার যদি পায় সুযোগ,
মহাখতরনাক সাজে, জনতার বারোটা-বাজে বাজুক।।
অসৎ ছেলে, বেয়ারা মেয়ে, ভাগ্যে যদি জোটে,
তাদের আচার-আচরণে বংশের কপাল ফাটে।।
বৈদ্য যদি বদ হয়! খতরনাকের কায়দা বেশ,
রোগীর জীবন তেনাতেনা! মরেও ঋণের হয় না শেষ।।
রাজা-প্রজায় মিল না হলে খতরনাকটা চড়া,
সবখানেতে হাহাকার উঠে! শান্তি টুটে-খরা।।