1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে নারী শ্রমিক নিখোঁজ

জীবন ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়ার পর মোছা. সুরজাহান (৩০) নামের এক নারী শ্রমিক ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নীলফামারীর সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের এভারগ্রিন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী।
সুরজাহান উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহের স্ত্রী। এই দম্পতির নাজমুন নাহার (১৩) ও সুজাত (৮) নামের দুই সন্তান রয়েছে। তাঁর নিখোঁজের ঘটনায় নাজমুল গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি (জিডি) করেছেন।
নাজমুল শাহ বলেন, ‘আমার স্ত্রী প্রায় ৪ বছর ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করছেন। প্রতিদিনের মতো ২১ জানুয়ারি (রোববার) কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। কর্মস্থলে খোঁজ নিয়ে জানা যায় সেখানে ওই দিন যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করি। আমার ছোট দুই ছেলে-মেয়ে তাঁর মায়ের জন্য সারা দিন কান্না করছে। ছেলে-মেয়ের মুখের দিকে আর তাকাতে পারছি না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com