1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং পুলিশ বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী এস. এন. ওমর ফারুক সুমন।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা, যা জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com