1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগ এনে বিএসএফ সদস্যরা বেনাপোল স্থল বন্দরে নির্মানাধীন কার্গো ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর একাংশের কাজ বন্ধ করে দিয়েছে। ফলে টানা ১২ দিন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও এই বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
কাজ বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তাই না হলে যে কোনো সময় সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বলেন, দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।বেনাপোল স্থল বন্দরের পরিচালক রেজাউল করিম এ ব্যাপারে বলেন, চলতি বছরের জুন মাসে কার্গো ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা।কিন্তু সীমান্তের ১৬ একর জমির উপর নির্মানাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালের কাজ বিএসএফ’র বাধায় বন্ধ রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে ট্রার্মিনালের বাকি কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে তিনি জানান।
ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর কাজ বন্ধ থাকার বিষয়ে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বিএসএফ এর পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।বন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ’র সাথে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ একটা সমাধান হবে এবং খুব শীঘ্রই টার্মিনালের কাজ শুরু হবে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com