1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

কালকিনিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ৩০ জানুয়ারী মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে কালকিনি উপজেলা মিলনায়তনে দুইদিন ব্যাপী (৩০-৩১জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২৪ এর উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে কালকিনি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার স্বপ্না খানমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান , কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান , কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মাসুম হোসাইন, কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরন, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনসহ আরও অনেকে।

দুইদিন ব্যাপী (৩০-৩১ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২০২৪ এর ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করছে। মেলায় প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com