1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

কালিয়াকৈর র‍্যাবের অভিযানে ১০ হাজার ইসাবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা গ্রেফতার

শাকিল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
গাজীপুরে  কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ডাইনকিনি এলাকায় অভিনব কায়দায় রক্ষিত ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব ১। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে গাজীপুর র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকায় অভিনব কায়দায় মাদক সংরক্ষণ ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে র‍্যাবের কাছে খবর আসে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজ বাসায় সংরক্ষণ করে ওই মাদক ব্যবসায়ী৷ পরে র‍্যাবের অভিযানিক দল ওই এলাকায় একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে আটক করে। পরে তার দেয়া তথ্যে একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব।র‍্যাব-১ গাজীপুর, পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন  বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে র‍্যাব তৎপর রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com