1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কাশীপুরে গাঁজাসহ ছয়জন গ্রেপ্তার

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
ফতুল্লায় বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় সদর উপজেলাধীন ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পঞ্চবটি মোড় এর সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ তাসলিম পট্টি মো. আ. রহিম মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর এক ব্যক্তি গাঁজা বিক্রি করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাৎক্ষনিকভাবে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শাফীউল আলম ও সঙ্গীয় এসআই পলাশ কান্তি রায়, এসআই আশিষ কুমার দাস, নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ তাসলিম পট্টীর মো. আ. রহিম মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্র ছয়জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, ১নং আসামী মো. ফয়সাল (২২) এর দেহ তল্লাশী করে তার ডান হাতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে সাদা পলিথিনের ভেতর থাকা ১ কেজি, ২নং আসামী মো. সাজিদুর রহমান (২২) এর দেহ তল্লাশী করে তার থেকে একটি পলিথিন ব্যাগের ভিতর রাখা ১ কেজি, ৩নং আসামী মো. শান্ত (২৩) এর দেহ তল্লাশী করে তার একটি পলিথিন ব্যাগের ভিতর রাখা ৫০০ গ্রাম,  ৪নং আসামী মো. রাকিব (২৩) এর দেহ তল্লাশী করে তার থেকে একটি কালো পলিথিন ব্যাগের ভিতর রাখক ৫০০ গ্রামসহ সর্বমোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরেরদিন সকালে ৬ জনের নামে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলেও জানায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com