কুড়িগ্রামের ফুলবাড়ীতে দংশন করা বি’ষধর সাপ ও আহত শিশুকে নিয়ে হাসপাতালে শিশু ও তার পরিবার।
২৭ আগষ্ট (বুধবার ) বিকেল সাড়ে ৪টার দিকে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাংগা ইউনিয়নের,বালাটারী গ্রামে,ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইয়ের বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ী ফিরছিলেন সাদিকুর রহমান সাদিক (০৮)। এ সময় তাদের অজান্তেই রাস্তা পাড় হতে থাকা বিষধর দারাশ সাপের উপর তাদের বাইসাইকেলের চাকা উঠে যায়।
চালক চাচাত ভাই সাপ সাপ বলে চিৎকার দিলে ভয়ে সাইকেল থেকে লাফ দেয় শিশু সাদিক। আর এ সুযোগে সাদিকুর রহমান সাদিকের পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চাকার আঘাতে কিছুটা আহত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে পরিবারের লোকজন মৃত সাপসহ, শিশুটিকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উক্ত ঘটনা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের।
সর্পদংশনে আহত শিশু সাদিকুর রহমান সাদিক কুড়িগ্রাম জেলার, ফুলবাড়ি উপজেলার, নাওডাংগা ইউনিয়নের বালাটারী গ্রামের জাইদুল হকের ছেলে এবং একই এলাকার বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
উক্ত সাদিকুর রহমান সাদিক বর্তমানে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন,যে কোন সময়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা লাগতে পারে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে সাপ আতংক বিরাজ করছে।