1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গরু উদ্ধা‌রে গি‌য়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালো বি‌জি‌বি

মো:মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমা‌ন্তে পাচার ক‌রে আনা ভারতীয় গরু উদ্ধার কর‌তে গি‌য়ে গ্রামবাসীর সঙ্গে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে‌ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১৫ ই জানুয়া‌রি (সোমবার)২০২৪ সকালে উপ‌জেলার ধর্মপুর  গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে। দাঁতভাঙা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ক‌রিম ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  শাহজাহান আলী সংঘর্ষের তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
ঘণ্টাব্যাপী  সংঘর্ষে গ্রামের কয়েকজন ও বি‌জি‌বির একা‌ধিক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। তবে এ বিষয়ে বি‌জি‌বি ৩৫ ব্যাটালিয়নের দা‌য়িত্বশীল কর্মকর্তা‌দের সঙ্গে যোগা‌যো‌গ ক‌রেও বক্তব্য পাওয়া যায়‌নি।
এলাকাবাসী ও চেয়ারম্যান রেজাউল ক‌রিম জানান, রৌমারীর ধর্মপুর ও  ভারতের কুকুরমারা সীমান্তপ‌থে স্থানীয় চোরাকারবারিরা ভারতীয় গরু পাচার ক‌রে ধর্মপুর গ্রা‌মে জ‌ড়ো ক‌রেছে। সোমবার সকালে এমন সংবা‌দের  ভিত্তিতে জামালপুর ‌বি‌জি‌বি ৩৫ ব্যাটালিয়নের অ‌ধীন দাঁতভাঙা কোম্পা‌নি ক্যাম্পের পাঁচ-ছয় জন সশস্ত্র বি‌জি‌বি সদস্য ধর্মপুর গ্রা‌মে যান। তারা সেখা‌নে গি‌য়ে ধর্মপুর প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের কা‌ছে জ‌ড়ো করা বেশ‌ কিছু ভারতীয় গরু আটক ক‌রেন। এ সময় গরু পাচা‌রে জ‌ড়িত চোরাকারবা‌রি, তা‌দের সহ‌যো‌গী ও স্থানীয় নারী-পুরুষ মি‌লে বি‌জি‌বি‌কে বাধা দেয়। বি‌জি‌বি লা‌ঠিচার্জ কর‌লে তারাও লা‌ঠি নি‌য়ে হামলা চালায়। একপর্যায়ে বি‌জি‌বির এক সদ‌স্যের লা‌ঠির আঘা‌তে মঞ্জু না‌মে স্থানীয় এক গরু পাচারকারীর স্ত্রীর মাথা ফে‌টে যায়। তখন এলাকার লোকজন উ‌ত্তে‌জিত হ‌য়ে বি‌জি‌বি‌ সদস্যদের অবরুদ্ধ ক‌রে ফে‌লে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষের পর বি‌জি‌বি সদস্যরা গরু ছে‌ড়ে দি‌তে বাধ্য হন। প‌রে স্থানীয় ইউ‌পি সদস্য শাহজাহান আলীর সহায়তায় বি‌জি‌বি সদস্যরা গরু ছাড়াই এলাকা ত্যাগ ক‌রে ক্যাম্পে ফি‌রে যান।
ইউ‌পি সদস্য শাহজাহান আলী ব‌লেন, ‘বি‌জি‌বির সঙ্গে মারামা‌রি‌তে নারীসহ উভয়প‌ক্ষের বেশ ক‌য়েকজন আহত হন। বি‌জি‌বি ব্যাপক লা‌ঠিচার্জ ক‌রেছে। চোরাকারবা‌রি ও তা‌দের সহ‌যোগীরাও লা‌ঠি নিয়ে বি‌জি‌বি সদস্যদের ধাওয়া ক‌রেছে। এতে সংঘর্ষ বাধে। বি‌জি‌বির লা‌ঠির আঘা‌তে এক নারীর মাথা ফে‌টে গেছে। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে বি‌জি‌বি সদস্যদের উদ্ধার ক‌রে গা‌ড়ি‌তে তুলে দি‌য়ে‌ছি।’
ভারতীয় গরু উদ্ধা‌রে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘ‌র্ষের বিষ‌য়ে জানতে বি‌জি‌বির দাঁতভাঙা কোম্পা‌নি কমান্ডা‌রের মোবাইল নম্বরে ফোন দি‌লে রি‌সিভ ক‌রেন‌নি।
রৌমারী থানার ও‌সি আব্দুল্লা হিল জামান বলেন, ‘বি‌জি‌বি ও গ্রামবাসীর ম‌ধ্যে সংঘ‌র্ষের বিষয়‌টি শু‌নে‌ছি। ত‌বে কোনও পক্ষই থানায় অ‌ভি‌যোগ দেয়‌নি।’
সা‌র্বিক বিষয়ে জান‌তে জামালপুর বি‌জি‌বি ৩৫ ব্যাটালিয়নের অ‌ধিনায়ক লে‌. ক‌র্নেল আব্দুলাহ আল মাসরু‌কীকে একা‌ধিকবার ফোন দি‌লেও রি‌সিভ ক‌রেন‌নি। প‌রে প‌রিচয় দিয়ে বক্তব্য জানতে তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেও কোনও উত্তর দেন‌নি।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com