1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে কি?

মো মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনেক সময় রাস্তা-ঘাট, ঘরে-বাইরে, যানবাহন কিংবা চলার পথে টাকা-পয়সা বা মূল্যবান ধন-সম্পদ পাওয়া যায়। কুড়িয়ে পাওয়া এসব টাকা-পয়সা বা ধন-সম্পদ কি মসজিদে দান করা যাবে? নাকি অন্য কোথাও দান করতে হবে? এ সম্পর্কে ইসলাম কী বলে?

‘না’, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বা সম্পদ মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হবে ওই টাকা; যা কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন।

প্রথমত : করণীয়

রাস্তাঘাটে কোনো টাকা পাওয়া গেলে তা কুড়িয়ে সংরক্ষণ করা। যে এলাকায় টাকা বা সম্পদ পাওয়া যায়, ওই এলাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল জনপ্রতিনিধিকে অবহিত করে যথাযথ প্রচার-প্রচারণা চালনো হচ্ছে নিয়ম। প্রচার অব্যাহত রাখা এবং প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য অপেক্ষা করা।

দ্বিতীয়ত : যাদের দেয়া যাবে

যদি টাকা বা সম্পদের মালিকের সন্ধান পাওয়া না যায়; ইসলামি শরিয়তের দৃষ্টি তা প্রকৃত অসহায় বা গরিবকে দান করা যেতে পারে। ফতোয়ার কিতাবগুলোতে এ রকমই দিকনির্দেশনা দেয়া আছে।

কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হলে ওই টাকা ব্যক্তির নিজ মালিকানাধীন হতে হবে। (ফাতহুল কাদির, বাহরুর রায়েক, তাবয়িনুল হাকায়েক, দুররুল মুখতার)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com