1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী

নওয়াব আলী 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী হরষিত সাহাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে আড়পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হরষিত সাহা প্রতিদিনের মতো আজ ভোরেও বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​ব্যবসায়ীর ওপর এমন হামলায় আড়পাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com