1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কুষ্টিয়ার প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরি

মোঃ মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে তিন দিন বয়সের এক নবজাতক শিশু চুরির অভিযোগ উঠেছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
নবজাতক শিশুটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহিষাডড়া গ্রামের মসজিদ পাড়ার দিপু আলীর ছেলে। দিপু একই এলাকার নিহারুল ইসলামের ছেলে।
নবজাতকের পিতা দিপু আলী বলেন, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। বুধবার দুপুরে আমার শাশুড়ী রহিমন নেছা আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিল । এমন সময় একটি মহিলা বাচ্চাকে কোলে নিতে চাই, এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ঐ মহিলার কোলে দিয়ে পানি আনতে গেলে বাচ্চা নিয়ে সেই অপরিচিত মহিলা চলে যায়। আমি এই ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরত চাই।
এ বিষয়ে  আনোয়ারা বিশ্বাস মা ও শিশু  হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নাই। আমরা সময় মত সকল কিছুর খোঁজ-খবর রাখি। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা  নিয়ে চলে যায়, তাহলে আমাদের কিছু করার থাকেনা । এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থানে এসে তদন্ত শুরু করেছি, এবং নবজাতক উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com