1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

কেন্দুয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি )সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন নিয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মো আসাদুল হক ভূঞার সঞ্চালনায়  প্রধান অতিথি  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩( কেন্দুয়া আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সারা দেশে ৪১.৮ শতাংশ ভোট কাষ্ট হয়েছে। জনগণ উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ভোট প্রাদান করেছেন।আমি কেন্দুয়ার সকল ভোটারদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আমি আপনাদের সাথে ছিলাম,আছি এবং থাকব। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন দলকে আরো সুসংগঠিত করে শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট  বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গোলাপ, আবু বক্কর ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক,  ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, কামরুজ্জামান খান সোহাগ, কৃষিবিদ শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, আব্দুস ছালাম বাঙ্গালী, মাহাবুব আলম বাবুল, মো.লুৎফর রহমান ভূঁইয়া, মো.জাকির আলম ভূঞা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদকবৃন্দ, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইখতিয়ার উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মহসিন, যুব মহিলা লীগের সভাপতি কল্যানী হাসান, কৃষক লীগের সভাপতি ফণী ভূষণ ভদ্র মাধু প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক  উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com