1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

বগুড়া আদমদিঘীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব লোকো কলোনীতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার বিকালে ভুক্তভোগীর দায়ের করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার সান্তাহার পোস্ট অফিস পাড়ার নূর ইসলাম বাবুর ছেলে সাহেদুল ইসলাম সাহেদ (২১), শেখ আবদুল বারেকের মেয়ে রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির তহিদুল ইসলামের ছেলে মিঠু হোসেন (২৭) ও আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন (২০)।
জানা যায়, ভুক্তভোগী ও তার স্বামী উপজেলার সান্তাহার পূর্ব লোকো কলোনীতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। গত (২২ এপ্রিল) তাদের পাশের বাড়ির আইয়ুব আলীর মেয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে আইয়ুব ওই গৃহবধূ ও তার স্বামীকে সান্তাহার রেল গেটের একটি দোকানে ডেকে নেয় এবং তার মেয়েকে বের করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি মিঠু হোসেন ও হৃদয় হোসেন ওই গৃহবধূ ও তার স্বামীকে মারধর করতে থাকলে গৃহবধূর স্বামী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। পরে মামলার আসামি রুনা বেগম ভুক্তভোগীকে মারধর করে তার বাড়িতে নিয়ে একটি ঘরে আটক রাখে।
পরে রাত ২ টার দিকে আটক রাখা ঘরে আসামি সাহেদুল ইসলাম সাহেদ ও আজান আলী নামের দুইজন ওই ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তারা চলে যায়। গত বৃহস্পতিবার সকালে গৃহবধূর স্বামী ও স্বজনরা ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ওই গৃহবধূ সকালে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে নারীসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com