1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

কেরানীগঞ্জে নিখোঁজ মানসিক রোগীর সন্ধানে স্বজনদের সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে নিখোঁজ ও মানসিক রোগী খাজা আরমান কাদিরের সন্ধান ও তার সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা।আজ সকালে মডেল থানা কালিন্দী মহিলা মাদ্রাসা বাড়িতে তার বড় ভাই বুলবুল কাদির ও ভাগ্নী অনিলা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে নিখোঁজ খাজা আরমান কাদিরের ভাগ্নী অনিলা লিখিত বক্তব্যে বলেন,২০১৮ সালের ৫ অক্টোবর মানসিক রোগী খাজা আরমান কাদির তারই বড় ভাই খাজা আশাক কাদির কে ছুরিকাঘাতে হত্যা করেন।এরপর গত সাড়ে পাঁচ বছর তিনি জেলে ছিলেন।সরকারি মানসিক হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে মানসিক রোগীর প্রমাণ পাওয়ায় গত ১০ এপ্রিল আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

এরপর থেকেই সে নিখোঁজ। ভাইবোন কারো সঙ্গেই তার আর যোগাযোগ নাই এবং নিজ বাড়িতেও ফিরেন নাই। এই অবস্থায় নিখোঁজ আরমান কাদিরের বড় ভাই ও ভাগ্নী তার স্ত্রী”র সঙ্গে যোগাযোগ করলেও তারা খাজা আরমান কাদিরের বিষয়ে কিছু জানেন না বলে জানান। তার বড় ভাই বুলবুল কাদির ও ভাগ্নী অনিলা”র আশংকা কেরানীগঞ্জের একটি ভূমিদস্যু চক্র তার স্ত্রী”র সঙ্গে আঁতাত করে মানসিক রোগী খাজা আরমান কাদিরকে কোথাও লুকিয়ে রেখে তার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার চক্রান্ত করছে। তাই নিখোঁজ মানসিক রোগী আরমান কাদিরের ৩ নাবালক সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় তার এই সম্পত্তি যেন কেউ বেচা- বিক্রি করতে না পারে ও তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।সেই সঙ্গে কেরানীগঞ্জ সাবরেজিস্টার অফিস ও সরকারের ভূমি রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বড় ভাই বুলবুল কাদির জানান তার ভাই নিখোঁজ ও মানসিক রোগীর বিষয়টি মৌখিক ভাবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কে অবহিত করা হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com