1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কোটাবিরোধী আন্দোলনে সড়ক অবরোধ করে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এসময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানান। এদিকে, অবরোধের কারণে মহাসড়কে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানী শোষণ-বৈষম্য বহন করছে। অতি সত্বর আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com