1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

গাছে ঝুলে আছে আরিফের হাত বাঁধা মরদেহ

রিয়াজ ফরাজি(
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
ভোলার-বোরহানউদ্দিনে দু-হাত বাধাঁ অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকা আরিফ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, দুর্বৃত্তরা আরিফকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যতীত ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব না।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।আরিফ ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান। গেল কয়েকমাস আগে পরিবারকে না জানিয়ে আরিফ তাঁর প্রেমিকাকে বিয়ে করেছিল।
নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গেল রাতে আরিফ ঢাকা থেকে বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে আরিফের মুঠোফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে আরিফ ঘর থেকে বের হয়ে যায়। সারারাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে তাঁর মা দেখতে পান ঘরের পেছনের একটি গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে আছে।
আরিফের মা বলেন-কে বা কারা আরিফকে কল দিয়েছিল তা তিনি জানেন না। কল রিসিভ করে সঙ্গে সঙ্গে আরিফ ঘর থেকে বের হয়ে গেছে।ওসি জানান, দু’হাত রশি দিয়ে বাধা অবস্থায় গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে ছিল। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা হত্যা করে ঝুলে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো মন্তব্য করতে পারছি না।
তিনি আরও জানান, আরিফ পরিবারের সম্মতি না নিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করেছে। এসব নিয়েও পারিবারিক মনোমালিন্য রয়েছে। আরিফের মা বাদী হয়ে এ ঘটনায় একটি এজাহার দিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com