1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায়

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি এই প্রাইভেটকারের মালিক। ঘটনাটি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে দরজা ভেঙে গাড়িচালক ও মালিককে বের করে আনে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে ঘন কুয়াশায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com