1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

গাজীপুরের ৫ উপজেলায় আগামী ১২ ডিসেম্বর ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার ৫টি উপজেলায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। একদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে গাজীপুরে কর্মকর্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়৷
সোমবার (১১ ডিসেম্বর) সকালে গাজীপুরের সিভিল কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। তিনি জানান, গাজীপুরের ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড, ১টি সিটি করপোর্রেশন, ৩টি পৌরসভায় ১৪শ ২৬টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য ২৫৮ জন স্বাস্থ্য সহকারী, ৫৬ জন সহকারী পরিদর্শক, ৩৫ জন পরিবার কল্যাণ পরিদর্শক এবং ১২ স্বাস্থ্য পরিদর্শক কাজ করবে। এ ছাড়াও, ২২২ জন কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) ও টিকাদান কেন্দ্রে কর্মী থাকবে ২ হাজার ৮৫৮ জন।
এ সময় উপস্থিত ছিলন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান ও ডা. জাকিয়া সুলতানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মুকুল কুমার মল্লিক, খায়রুল ইসলাম, ইকবাল আহমেদ সরকার, আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন, মিলটন খন্দকার প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com