1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর মিডিয়া ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

ইমন চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

গাজীপুরে টঙ্গী পশ্চিম থানার পাশে অস্থায়ী কার্যালয়ে সৌদিয়া হাউজে গাজীপুর মিডিয়া ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও দৈনিক মুক্ত বলাকার সহ-সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর। গাজীপুর মিডিয়া ক্লাবের সদস্য সচিব ও দৈনিক খবরপত্র এর জেলা প্রতিনিধি বশির আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী বিল্লাল হোসেন মোল্লা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী পশ্চিম থানা তাঁতী লীগের সভাপতি- সিরাজুল হক, টঙ্গী পশ্চিম থানা ৫৪নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো. তাহের খাঁন, ৫৪নং ওয়ার্ড তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহীন, টঙ্গী পশ্চিম থানা ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী রবিউল হোসেন দুলু, নাহিদ খাঁন, যুবলীগ নেতা আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের লেখনিতে সমাজের অন্যায় অবিচার পালিয়ে যাবে। আপনাদের সৎ জীবন যাপন করতে হবে, সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। আপনাদের সম্মান আপনাদের কাজের মধ্যেই প্রকাশ পাবে। অপ-সাংবাদিকতা রোধে আপনাদের ভুমিকা রাখতে হবে। আপনাদের সকল সামাজিক উন্নয়নমূলক ও গঠনমূলক কাজে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।

গাজীপুর মিডিয়া ক্লাবের আহ্বায়ক তারেক রহমান জাহাঙ্গীর বলেন আমরা মুক্তগণমাধ্যমে বিশ্বাসী, মুক্তিযুদ্বের আদর্শ ও চেতনাকে বুকে ধারণকারী উদ্যমী কিছু মিডিয়া বাক্তিত্ব ও মুক্তগণমাধ্যমে বিশ্বাসী উদ্যমী কিছু মিডিয়া কর্মী ও সামাজিক কর্মকান্ডে নেতৃত্বদানকারী বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গের উদ্যোগে ২০২৪ সালের শুরুতে প্রতিষ্ঠিত হয় ‘গাজীপুর মিডিয়া ক্লাব’। এর সাথে যুক্ত অন্যান্য পেশার অনেকে আশা করেন সবাই একসাথে কাজ করলে দেখা যাবে আগামী দিনে ‘গাজীপুর মিডিয়া ক্লাব’ হবে গাজীপুরের মধ্যে একটি অন্যতম মিডিয়া কেন্দ্রবিন্দু। গাজীপুর মিডিয়া ক্লাব একটি ব্যাতিক্রম ধরণের ক্লাব, এখানে সাংবাদিকতা পেশার বাহিরে অন্যান্য পেশার লোকজন সদস্য হতে পারবেন যাতে করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সকলে মিলেমিশে কাজ করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া ক্লাবের যুগ্ম সদস্য সচিব আবু সাইদ চৌধুরী, কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান, আশিকুর রহমান, মাহাবুব রহমান জিলানী, ইমরান মাজহারি, শামীম রেজা, মুনসুর শেখ, শেখ রাজিব, আর কে রেজাসহ অন্যান্য আমন্ত্রিত সাংবাদিক ও গাজীপুর মিডিয়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোজার তারতম্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ও দেশ ও জাতির জন্য মোনাজাত করেন গাজীপুর মিডিয়া ক্লাব এর আহ্বায়ক তারেক রহমান জাহাঙ্গীর।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com