পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি কালীবাড়ি চৌরঙ্গী সার্বজনীন দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে।মণ্ডপ কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ৭ মিনিট পর্যন্ত মণ্ডপে প্রতিমার কাজ চলছিল। পরে মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় মণ্ডপের গ্রিলে তালা দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে প্রতিমার কারিগর বিজয় মালাকার কাজ করতে এসে প্রতিমার দুটি অংশ ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান।মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন, সকালে খবর পেয়ে মণ্ডপে গিয়ে তিনি কার্তিকের বাহন ময়ূর ও মহিষাসুরের বাহন মহিষের মূর্তি ভাঙা দেখতে পান।প্রতিমার কারিগর বিজয় মালাকার বলেন, “আমরা গতকাল রাত ১২টা পর্যন্ত প্রতিমার কাজ করেছি। এরপর বাড়িতে চলে যাই। সকালে কাজ করতে এসে দেখি দুটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। পরে বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই।”ঘটনার খবর পেয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল কুমার রায় ও পঞ্চগড় জেলা সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়। তিনি বলেন, “ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”দেবীগঞ্জ সার্কেলের এএসপি বিমল কুমার রায় বলেন, “প্রাথমিক তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মন্দির কমিটি ও চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা বলে প্রতীয়মান হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
জনপ্রিয় খবর
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধ, ১০১টি আম-বরইগাছ কাটার অভিযোগ
October 22, 2026
ক্ষতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা দাবি, থানায় লিখিত

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস: কুড়িল বিশ্বরোডে বিআরটিএ’র সচেতনতামূলক রোড-শোমোঃ আমির হোসেন ‘নিরাপদ সড়ক সম…
October 22, 2026
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পেয়ে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ
October 22, 2026
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যথাসময়ে চিকিৎসক না