খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যথাসময়ে চিকিৎসক না পাওয়ায় দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিনা চিকিৎসায় হাসপাতালের জরুরি বিভাগেই শিশুটির মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
মৃত শিশুটির নাম মুয়াজ আব্দুল্লাহ।
শিশুটির মামা রাকিব হাসান অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শিশুটি ভীষণ কান্নাকাটি করছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে সাতটার দিকে তাকে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।
তিনি আরও জানান, ওই সময় জরুরি বিভাগে দায়িত্বরত কর্মীরা তাদের হাসপাতালের বাইরের ওষুধের দোকান থেকে দুটি ওষুধ কিনে আনতে বলেন। ওষুধ কিনে এনে দেওয়ার পর কর্মীরা শিশুটিকে নেবুলাইজার দিয়ে বসিয়ে রাখেন এবং জানান যে চিকিৎসক আসলে পরীক্ষা করবেন।
রাকিব হাসানের ভাষ্যমতে, চিকিৎসকের অপেক্ষায় তারা প্রায় দেড় ঘণ্টা হাসপাতালের জরুরি বিভাগে অবস্থান করেন। কিন্তু সকাল নয়টা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার অভাবেই সকাল নয়টার দিকে শিশুটি মারা যায়। সময়মতো একজন চিকিৎসক সেবা দিলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো বলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।
উপজেলা পর্যায়ের এই প্রধান হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে সরকারি হাসপাতালের জরুরি চিকিৎসা সেবার মান ও দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে জানতে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
তবে বিষয়টি সম্পর্কে অবগত করে যোগাযোগ করা হলে খুলনার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান জানান, “ঘটনাটি সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পেয়ে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধ, ১০১টি আম-বরইগাছ কাটার অভিযোগ
October 22, 2026
ক্ষতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা দাবি, থানায় লিখিত

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস: কুড়িল বিশ্বরোডে বিআরটিএ’র সচেতনতামূলক রোড-শোমোঃ আমির হোসেন ‘নিরাপদ সড়ক সম…
October 22, 2026
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পেয়ে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ
October 22, 2026
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যথাসময়ে চিকিৎসক না