1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভার মাঠ। আজ শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়াসহ আশপাশের এলাকা থেকে মিছিলসহ নেতা-কর্মীরা জনসভাস্থল শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া ৯টার মধ্যেই মানুষে ভরে যায় মাঠটি।

টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী বলেন, বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আদলে সাজানো মঞ্চে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল। মঞ্চে এখন চলছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বক্তব্য। ঘরের মেয়ে শেখ হাসিনাকে এক পলক দেখতে ভিড় করেছে লাখো মানুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় তৈরি করেছে প্রশাসন।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিজ বাড়িতে অবস্থান করেন তিনি। আজ টুঙ্গিপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুরে কোটালীপাড়ার জনসভায় যোগ দেবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com