২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ে মোহনপুর থানা যুবদল আনন্দ মিছিল বের করেছে।বিকালে মোহনপুর উপজেলা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মোহনপুর বিশ্ব কলেজ থেকে বের হওয়া আনন্দ মিছিলটি মোহনপুর থানার মোড়ে গিয়ে শেষ হয়।মোহনপুর থানা যুবদলের যুগ্ন আহকায়ক,রাজশাহী মোহনপুর উপজেলা যুবদলের সদস্য বিভিন্ন ইউনিয়নে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মো: আব্দুস সামাদ এর নেতৃত্বে মিছিলে অংশ নেন মোহনপুর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ও মোহনপুর উপজেলা যুবদলের সদস্য মো:আব্দুল কাদের উৎসব,মো: সাইদুল ইসলাম,মো: মানিক, মোহনপুর উপজেলা যুবদলের সদস্য মো: সনি, মো: অধ্যাপক কাজিম উদ্দিন ও মোঃ মামুনুর রশিদ মোঃ জাকির উদ্দিন বকুল।এসময় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল ও মামুন।এছাড়াও মোহনপুর উপজেলা ছাত্রদলের মোঃ শাহারিয়ার মোঃ আব্দুল রাজ্জাক আহবায়ক মো: আবুল কালাম আজাদ তপন,যুগ্ন আহবায়ক মো: মেরাজ,গোলাম আরিফ রিমন ও সদস্য অপুর্ব সহ কয়েকশত নেতাকর্মী।এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল,যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।