1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ঘন কুয়াশায় মোড়ানো ফুলবাড়ী, জন জীবনে ভোগান্তি

মো. নাজমুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছে জন জীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ।  দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা নিম্নগামী হতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভুত হয়, ফলে কষ্ট বাড়ছে উপজেলার ধরলা নদীর তীরবর্তী চরের দরিদ্র মানুষজনফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছামিউল হক বলেন, কয়দিন থেকে খুব শীত পড়ছে, শীতের জন্য মাঠে কাজ করতে যাইতে পারি না। বাড়ীর বয়স্ক মানুষ নিয়ে খুব সমস্যায় পড়ছি। কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়েছে।অপর দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মোল্লা সরকার জানায়, প্রচন্ড কুয়াশার কারনে ধানের বীজতলা প্রস্তুত করতে কষ্ট হচ্ছে। এরকম কুয়াশা পড়লে ধানের বীজ পরিপূর্নভাবে অঙ্কুরিত হবে না।কুড়িগ্রাম আবহাওয়া অফিস সুত্রে জানা যায় যে, এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com