1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রামে গ্যারেজে আগুন ১৯ অটোরিকশা পুড়ে ছাই

সাফায়েত নাহিয়ান, চট্রগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বন্দর নগরীর হালিশহর থানা এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই গ্যারেজে থাকা ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, চারটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে ছাই হয়েছে। রোববার(১৯ নভেম্বর) দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে ঈদগাহ বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে।

আগুনের কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা ঘটনাটি এখনো তদন্ত করছে বলে জানায়। আর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নাশকতার কোনো আলামত পায়নি বলে জানায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণৃ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, রাতে আগুনের সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নির্বাপণ করে। এ ঘটনায় মোহাম্মদ আলী(৪০) নামে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট করে তো কারণ বলা যাবে না। আগে ব্যাটারি স্পার্ক ও বিদ্যুৎসহ নানা কারণে আগুন লাগত। এখন তো তদন্ত ছাড়া নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যারেজ মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com