1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

চলন্ত ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আনন্দ রায়, সদর উপজেলা প্রতিনিধি, গাজীপুর।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে
চলন্ত ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর থেকে একটি রডবোঝাই ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। গোয়ালবাথান লতিফপুর পৌঁছালে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলযোগে চলন্ত ট্রাকে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ট্রাকচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, চলন্ত ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com