1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

চুরি যাওয়া ৫৮ টন চাল ও দুটি ট্রাক উদ্ধার ,গ্রেফতার ৬

মদ হজরত আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

আদমদিঘী-দুপচাচিয়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারের তিন অটোমেটিক রাইস মিলের চুরি যাওয়া ৫৮ টন চাল, দুটি ট্রাক উদ্ধার ও চালকের সহকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার সান্তাহার এলাকা থেকে মেসার্স বুশরা এগ্রো ফুডস্ রাইস মিলের ১৪ টন, মেসার্স সালমান অটোমেটিক রাইস মিলের ১৪ টন এবং বৈশাখী অটো রাইস মিলের ৩৮ টন চাল ঢাকার বিভিন্ন কোম্পানিতে পাঠানোর জন্য চারটি ট্রাকযোগে পাঠানো হয়।

কিন্তু শুক্রবার পর্যন্ত চালগুলো কোম্পানিগুলোতে না পৌঁছলে তিন রাইস মিলের প্রতিনিধিরা থানায় পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগ পেয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁর দেওয়ান মেসার্স ও দুপচাঁচিয়ার করিম ফিলিং স্টেশন থেকে ২টি ট্রাক ও ৫৮ টন চাল উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত উল্লেখিত ৬ আসামিকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার কাহালুর বিবিরপুকুরের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই এলাকার নহাজাল গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), উলট্র পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ সদরের চক বারিয়ার আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬), সাইদুলের ছেলে হৃদয় হোসেন (২০), আনন্দনগরের আব্দুস সামাদের ছেলে হাসান (২৪)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, তিন অটোমেটিক রাইস মিলের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা হয়েছে।

ইতিমধ্যে চুরি যাওয়া ৬৬ টনের মধ্যে ৫৮ টন চাল এবং ৪টি ট্রাকের মধ্যে ২টি ট্রাক উদ্ধার হয়েছে। জড়িতদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com