1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

চৌগাছার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের সভাপতি হলেন মোজাফফর হোসেন

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

শোরের চৌগাছার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাফফর হোসেন মোজাম।বৃহস্পতিবার কমিটি গঠনের লক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন।৪ জন পুরুষ ও ১ জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচনের জন্য দুটি প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করেন। নির্বাচনে ২’শ ৫৮ জন ভোটারের মধ্যে ২’শ ১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোঃ মোজাফফর হোসেন মোজাম সমর্থীত প্যানেলের মহিলা সদস্য রুমি খাতুন, পুরুষ সদস্য আমিনুর রহমান, সেলিম রেজা, সাইফুল ইসলাম ও কবির হোসেন জয়লাভ করেন। অভিভাবক সদস্য পদে পূর্ণ প্যানেল জয়লাভ হওয়ায় মোঃ মোজাফফার হোসেন মোজাম ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃরফিকুজ্জমান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম। থানা পুলিশের পক্ষে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন এস আই লোকমান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com