1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

জনগণ অত বোকা নয় যে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাবে – সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি জামায়াত জোট সরকার পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচন নস্তাত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির মনে রাখা উচিত বাংলাদেশের জনগন অত বোকা নয় বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে দিবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়। দুই বোন দেশের বাহিরে থাকায় প্রাণে বেচে যান। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসেন। তিনি কিন্তু তার পরিবার হত্যাকারীদের শাস্তির দাবিবে দেশে আসেননি। তিনি তার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশে আসেন।
সালমান বলেন, বিএনপি দাবি করছেন বিদেশিরা তাদের ক্ষমতায় এনে দিবেন। বিদেশিরা আওয়ামী লীগ সরকারকে চায় না। আমি তাদের বলতে চাই বিদেশীরা শেখ হাসিনার নেতৃত্ব আবারও বাংলাদেশ দেখতে চায়। কারণ আজও মার্কিন কোম্পানির  বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। ৩০-৩৫ জন মার্কিন ব্যবসায়ী আমার সাথে মতবিনিময় করার জন্য বসে আছেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক সহ্য করেছি। আপনারা প্রতিনিয় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আবার যদি এই ধরনের ষড়যন্ত্র করেন আপনাদের সাথে রাজপথে ফয়সালা হবে। আমরা আওয়ামী লীগ দাত ভাঙ্গা জবাব দিবো।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা ঘোষনা দিয়েছিলেন ১০ ডিসেম্বর বেগম খালেদার প্রধানমন্ত্রীত্বে দেশ চলবে। আপনাদের ডিসেম্বর চলে গেছে। এখন আবার শুনতে পাচ্ছি অক্টোবরে শেখ হাসিনার পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসবে। আসলে আমরা ষড়যন্ত্রের নামে স্বপ্ন দেখছে। মনে রাখবেন শেখ হাসিনাকে হটানো এতো সহজ না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলার পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
পরে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com