1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

জামালপুরে আব্দুল হাকিম স্টেডিয়ামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ওসমান হারুনী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

জামালপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে।বুধবার সকালে শহরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আম্পায়ার, কোচ, রেফারী ও বিভিন্ন ক্লাবের সংগঠকবৃন্দ এই কার্যক্রমের আয়োজন করে। এই অভিযানের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে স্টেডিয়ামটি বন্ধ থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। জেলার সকল পর্যায়ের ক্রীড়া কার্যক্রম চালু করার লক্ষে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল সংস্কার কাজ শেষ করে খুব শীঘ্রই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট শুরু হবে। পরে সকলেই স্বেচ্ছশ্রমের ভিত্তিতে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com