1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসককে মারধর,থানায় অভিযোগ

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

রোগী মৃত্যুর ঘটনায় জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহান সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এর আগে, ভোরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত তিন ইন্টার্ন চিকিৎসক হচ্ছেন ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদ ও ডা. তুষার আহমেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে গুল মাহমুদ নামের এক মুমূর্ষু রোগীকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রোগীকে যখন মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়, তখন ডা. মো. আতিকুজ্জামান দুই ইন্টার্ন চিকিৎসক ডা. মঞ্জুরুল হাসান জীবন ও ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদকে সঙ্গে নিয়ে নারী ওয়ার্ডে অন্য রোগী দেখছিলেন। পরে ওই রোগীর খবর পেয়ে ইন্টার্ন চিকিৎসকরা পুরুষ ওয়ার্ডে এসে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ওই রোগীর স্বজনেরা ইন্টার্ন চিকিৎসক মঞ্জুরুল হাসান ও ফাহমিদুল ইসলামের ওপর হামলা করেন। এসময় দ্বিতীয় তলা থেকে আরেক ইন্টার্ন চিকিৎসক তুষার আহমেদ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। অথচ রোগীকে দেখার সুযোগ না দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধর করা হয়। এমনকি হাসপাতালের কম্পিউটারসহ অনেক আসবাপত্র ভাঙচুর করেন তারা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com