কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকার সবজি বিক্রেতা মুক্তার (৫৬), কিছুদিন আগে ওই এলাকার বাসিন্দা বাদশা মুক্তারের দোকান থেকে বাকিতেই সবজি নিয়ে যায়। শনিবার মুক্তার সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হয়ে একপর্যায়ে মুক্তারকে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও ঘুষি মারেন। মার ধরে এক পর্যায়ে মুক্তার জ্ঞান হারান, স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। এরপর মুক্তার শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত মুক্তার এর ছেলে মুস্তাফা বলেন, মারার সময় আমার বাবা বলেছিলেন, আর মাইরেন না ভাই, ক্ষমা চাই, আমাকে একটু পানি খেতে দেন, আমি মরে যাব মনে হয়, এভাবে আকুতি মিনতি জানালেও সে রক্ষা পায়নি বাদশার হাত থেকে ।
টেকনাফ মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন। ঘটনাস্থলে আমাদের টিম গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।