1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করায় রাবিতে মানববন্ধন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিতর্কিত ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধন শিক্ষার্থীরা ব্র‌্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্স ইউনিভার্সিটিসহ ট্রান্সজেন্ডার-সমকামিতা সমর্থনকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে হুশিয়ার করে বলেন তারা এ সমর্থন বন্ধ না করলে দেশব্যাপী কঠোর আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে দমন করা হবে। এবং কোনোভাবেই বাংলাদেশে সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হাসান বলেন,আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী এই টান্সজেন্ডারকে থার্ডজেন্টারে রূপ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছে। আমরা সবসময় থার্ডজেন্টারের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু টান্সজেন্ডার হলো পরিকল্পিত পরিবর্তন, যেটা আমাদের সমাজ ধর্ম কেউই সমর্থন করে না। কোনো ছেলে যদি এখন বলে রোকেয়া হলে সিট দেওয়া হোক তাহলে তা দেওয়া হবে? আর যদি দেওয়াও হয় তারপর কি হবে? আমরা যদি এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে একসময় আমাদের ছেলেরা মনে মনে মেয়ে এবং মেয়েরা মনে মনে ছেলে বলে দাবি করবে।
এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, কওমে লুত যেমন ভাবে সমকামিতার অপরাধে পুরো জাতিসহ উল্টে ধ্বংস দেওয়া হয়েছিল। তেমনি ট্রান্সজেন্ডার ইস্যুকে রুখে দিতে না পারলে তারা আমাদের পুরো দেশকে উল্টিয়ে ছাড়বে। তাদেরকে এখনি রুখে দিতে না পারলে কওমে লুতের মতো ধ্বংস তারা ডেকে আনবে। আমরা দাঁড়িয়েছি ট্রান্সজেন্ডারকে রুখে দেওয়ার জন্য এবং এর প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য। তারা এই ট্রান্সজেন্ডার নামক একটা সহজ সমীকরণকে কঠিন বানিয়েছে কিন্তু এর ফলাফল শূন্য হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com