1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

ট্রাস্টি হিসেবে শপথ গ্রহণ করলেন সাতকানিয়ার দুই কৃতি সন্তান

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের নবনিযুক্ত ট্রাস্টিদের শপথ গ্রহণ  ও ১ম সভা  গত ২ ডিসেম্বর সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীকালীন সরকারের  ধর্ম বিষয়ক  উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহ ২১ জন নবনিযুক্ত ট্রাস্টি উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ট্রাস্টিদের শপথ বাক্য পাঠ করান হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ। শপথ গ্রহণ  শেষে ট্রাস্টিদের মাঝে তাদের দায়িত্বরত এলাকা বিভাজন করে দেয়া হয়। জানা গেছে ২১ জন ট্রাস্টির দুজনই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা। একজন সাতকানিয়া উপজেলাধীন ব্রাহ্মণডেঙ্গা গ্রামের কৃতি সন্তান অমিত সন্তোষ দাশ গুপ্ত অন্যজন একই উপজেলার ঢেমশা গ্রামের কৃতি সন্তান দীপক পালিত। তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা হিন্দুদের মঠ, মন্দির,শ্মশানের উন্নয়ন সহ যাবতীয় কল্যাণে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন এবং অন্তর্বতীকালীন সরকার ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com