1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭হাজার পিচ ইয়াবা সহ গাজুরুদ্দিন (৫২) ও আয়েশা খাতুন (৫০) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ শহরের রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান গোপন সংবাদের ভিত্তিতে ও তার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ সদস্যের একটি দল পীরগঞ্জ শহরের বটতলা রেল ক্রসিং এলাকায় এই অভিযান চালায়।

এই অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা পিচ উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। ফরহাদ আকন্দ আরো জানান গ্রেপ্তারকৃতরা ১৫০ সিসি এবং দেব মোটর সাইকেলে করে পীরগঞ্জ থেকে রানীশংকৈলের দিকে যাচ্ছিল। তাদের আটক করার পর গাজুরুদ্দিন (৫২) এর কাছ থেকে ৪ হাজার ও আয়েশা খাতুন (৫০) এর ভ্যানিটি ব্যাগ থেকে ৩ হাজার ইয়াবা ও উভয়ের কাছ থেকে উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com