1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

ডোমারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আবরার আলভী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

নীলফামারীর, ডোমার উপজেলার, ডোমার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এশিয়ান হাইওয়েতে গতকাল বুধবার বিকেল ৪.১২ মিনিটে ডোমার থেকে দেবীগঞ্জ গামী ফরিদপুর-ট ১১০৩৯৫ নাম্বারের একটি ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং আরেক জনকে মুমূর্ষ অবস্থায় ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরবাড়ি এলাকার মো: বাকিবুল্লা ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) আরেকজন হলেন একই উপজেলার ৪নং পামুলি ইউনিয়নের ঢাংগীহাট এলাকার আবু তালেবের ছেলে  জাহাঙ্গীর ওরফে ডিপজল (৫১) ।

নিহত ডিপজল ডোমারে ব্যবসা ক্ষেত্রে এসেছিল যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক উনার মোটরসাইকেলের ধাক্কা দেয় উনাকে সহ মোটরসাইকেল রাস্তায় সেচরে ১১০ গজ নিয়ে গিয়ে মোটরসাইকেল এবং নিহত ডিপজল ট্রাকের নিচে আটকে গেলে ব্রেক করে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী নুর আমিন (২৬) বলেন ট্রাকটির গতি বেশি ছিলো, রং সাইটে এসে  মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ডোমারের দিকে এবং ডোমার হতে ট্র্যাক দেবিগঞ্জের দিকে যাচ্ছিল পরিষদের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও থানায় নিয়ে আসা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com