ভোলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত চলন্ত বোরাকের চাকার সঙ্গে পরনে থাকা শাড়ির আঁচল পেঁচিয়ে ঝর্না রানী দাস (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ছোট ডাওরী বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।ঝর্না উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারাদন বাড়ির হারাদন চন্দ্র দাস এর সহধর্মিনী। তার বাবা, মা, ভাই ও শাশুড়ির সাথে চরফ্যাশন তার মামা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজান্তেই তার পরনে থাকা শাড়ির আঁচল চলন্ত বোরাকের চাকার সঙ্গে প্যাঁচ লাগে । তৎক্ষণাৎ তার আত্মীয়রা দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তজুমদ্দিন থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম জানান, এই ঘটনায় থানায় কোন মামলা রুজু হয়নি।