1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

দুই মাস কারাভোগের পর শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরসহ দলটির পাঁচ নেতাকর্মী

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
দুই মাস কারাভোগের পর শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরসহ দলটির পাঁচ নেতাকর্মী। জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন- বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন হোসেন, সদস্য এসএম শামীম, মো. রবিউল ইসলাম, বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন। মুক্তিপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি করে মামলা রয়েছে। তারা গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান।
সারাদেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসন থানা বিএনপির উদ্যোগে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কে মিছিল করতে গিয়ে গত বছরের ৬ নভেম্বর সকাল ৬টার দিকে গ্রেপ্তার হন তারা।  কারামুক্ত মনিরুল ইসলাম জানান, তার নামে ২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশেষ ক্ষমতা আইনে দুইটি এবং ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিস্ফোরক দ্রব্য আইনে আরো দুইটি মামলা হয়।
আসামি পক্ষের আইনজীবী (গাজীপুর জজ কোর্ট) মো. সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলায় মনিরুল ইসলামসহ ৫ জন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দুইটি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন পান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com