1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

দুর্গাপুরে নারী প্রতিবন্ধীদের বিষয়ে এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরাম রেজিষ্ট্রিকরণ বিষয়ে স্থানীয় ও উপজেলা কর্মকর্তাদের সাথে এক এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, ইউপি সদস্য কিতাব আলী, গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

বক্তারা, এমন উদ্দ্যেগ গ্রহনের জন্য কারিতাসকে ধন্যবাদ জানান সেইসাথে রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস দেন সমাজসেবা অফিসের প্রতিনিধিগন। এছাড়া প্রতিবন্ধী নারীদের সকল সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সেমিনারে কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ক্লাব লিডার, নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com